প্রেম
বাতাসের সাথে তার প্রেম
ভালোবেসে তারে শুধু পেতে চায়
জলজ এই ভাবনার সাথে মানুষের লেনদেন
মানুষ উড়তে চায়, এতো টান…
মানুষ কোনদিন পায়নি ভেদ,
এই রূপ এই কোটি অনন্ত রহস্য তারা কিভাবে ছিঁড়ে?
উড়তে উড়তে পাখিজন্মের কথা মনে পড়ে
ডানাওয়ালা এইসব স্বপ্নবান মানুষগুলো
কোনদিন পায়নি দিশা
জল কেন চুমু দেয় নিপুণ ভূমি
দূর থেকে কেন টান দেয় আলোর জ্যোতিষ্ক?
কেমন করে অতি ধীরে ধীরে জন্ম নেয় প্রেম?
বালিকা আপন হয়ে ওঠে
রূপের বাহিরে থাকে শত শত অরূপ দেহ
কিভাবে নিভাই আগুন
ও জল ও বাতাস নদী নক্ষত্র
প্রেম টান কামজ ফুলজ নারী
কিভাবে বাড়ায় হাত পৃথিবীর মৌল উপাদান


