শনিবার, মে ১৬, ২০২৬

তপন কুমার সাহার কবিতা

কচি কাঁচার গান

আমরা কচি, আমরা নবীন

এসো আজ শপথ নেবো।

শিক্ষা, ঐক্য, শান্তি দিয়ে

বাংলাকে ভরে দেবো।

মা, বাবার উপদেশ মেনে চলবো,

পড়ার সময় পড়া, খেলার সময় খেলবো।

এভাবেই আমরা নিজেদের গড়ে তুলবো।

শিক্ষা, ঐক্য, শান্তি দিয়ে বাংলাকে ভরে দেবো।

জ্ঞানী, গুণী আমাদের পাশে দাঁড়াও

তোমাদের রাস্তায় কীভাবে চলতে হয়

বড় হয়ে আমরা সোনার বাংলা গড়ে তুলবো।

লেখক পরিচিতি

তপন কুমার সাহা
তপন কুমার সাহা
শিক্ষকতার পাশাপাশি নিয়মিত লিখে চলেছেন তিনি ৷ তার কবিতায় সহজ সরল জীবনের প্রতিচ্ছবি খুঁজে পাওয়া যায় ৷

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা