শনিবার, মে ১৬, ২০২৬

সৈয়দা ঝর্ণা হকের কবিতা

তোমায় দেখবো বলে

ইচ্ছার দোলনায় দুলেছি অনেক দিন                            কল্পনাতে আলাপন হয়েছে অনেকবার,                        সাক্ষাৎ হয়নি লোচন তোমাতে                          জীবনের সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত                              আশার তরী হৃদ নদী তীরে ভিরায়ে রেখেছি                  পূর্ণ হলো অনেক শেষে।

কি অপূর্ব অবদান লীলাময়ের সৃষ্টিতে
অথৈ সাগর পাশে বিশাল পর্বত
মান-অভিমান কিছু নেই বড় বলে
পাহাড়ের বুক চিড়ে রূপিত বড় বড় বৃক্ষরাজ
ছোট লতা জড়িয়ে অঙ্গে নেই ঘৃণা, নেই অবজ্ঞা              সাগরের উত্তাল উর্মি সেও স্বাগত জানায় গাঙচিলকে আকাশ হতে উড়ে পড়ে সাগর সলিলে
যেন স্নেহের বন্যায় ভেসে রয় জননীর কোলে
অবাক হই সৃষ্টি দেখে!

আকাশ আর সাগর দু’জনার দূরত্ব অনেক
তবুও মুখোমুখি দু’জনে,বর্ণে বর্ণে বড় মিল
বিল ঝিল নদী খাল তব পানে ধায়
ম্লান করে না সে অবজ্ঞায়।

তোমার হতে জলবায়ু আকাশ চেয়ে লয় আর
ভ্রমণ তোমাদের মাঝে, তুমি চিন্তায় আবার আসিও        হৃদয় পাতায় দৃষ্টি তুলিতে আঁকিব তোমায়
স্মরণের দোলায় বাকী দিন দোলাবো
তুমি স্মরণে আসিও।

লেখক পরিচিতি

সৈয়দা ঝর্ণা হক
সৈয়দা ঝর্ণা হক
সাদা মনের মানুষ এই কবি মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার সাইলকাই গ্রামে বসবাস করছেন ৷পেশাগত জীবনে সরকারি চাকরি করেছেন ৷ঝর্ণা হকের স্বামীমৃত ডা: শামসুল হক ৷কবি বর্তমানে চাকুরি থেকে অবসরের পর নাতি নাতনীদের নিয়ে সুখী জীবন যাপন করছেন ৷ সদা বিনয়ী, প্রগতিশীল এবং মুক্তিচিন্তাশীল এই কবির রয়েছে বাস্তব অভিজ্ঞতা সমৃদ্ধ জ্ঞান, যা তার লেখনীকে সমৃদ্ধ করেছে ৷

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা