শনিবার, মে ১৬, ২০২৬

তাহমিনা দেওয়ানের ছড়া

বর্ষার বৃষ্টি

বর্ষা এলে বৃষ্টি পরে
টাপুর টুপুর শব্দ করে,
রিমঝিম ছন্দের তালে
প্রকৃতি হাওয়ায় নৃত্য করে ৷
ক্লান্তি যেন যায় হারিয়ে
গান ধরে মন গুনগুনিয়ে
ব্যাঙ ডাকে ঘ্যাঙর ঘ্যাঙর
ঝোপে ঝারে ছাতার তলে ৷
অঝোর ধারায় বৃষ্টির স্রোত
ঝরনার বেগে ছুটছে দূরে ৷

বৃষ্টির দিনে জানালার পাশে
টিনের চালের শব্দ শুনে
প্রিয়ার পুলকিত মনে হিল্লোল জাগে ৷
বৃষ্টির এই অবসরে
একাকীত্বে নির্জনে
স্মৃতিমালা ভেসে ওঠে
হৃদয় পটে বারে বারে ৷
অতীত স্মৃতির দোসর হয়ে
বৃষ্টি যেন অশ্রু হয়ে
ঝরছে অঝর ধারায় ৷
বর্ষা এলে বৃষ্টি পরে
টাপুর টুপুর শব্দ করে ৷

লেখক পরিচিতি

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা