মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

পারিজাত দেবনাথের কবিতা

আমার দেশ

স্বার্থক আমাদের জীবন
জন্মেছি এই দেশে,
বাঁচিয়ে রেখেছে আমাদের
অনেক ভালোবেসে ।

স্বাধীন দেশে স্বাধীন ভাবে
সারা দেশে চলি,
মুক্ত কণ্ঠে মাতৃ ভাষায়
বাংলা কথা বলি ।

স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধুর কথা
সর্বদা বাজে কানে,
রাখালিয়া গলায় কবিদের ভাষায়
শিল্পীদের গানে গানে ।

হোক না যত নামি দেশ আর
বিশাল টাকার মূল্য,
তবু হবে না এই বাংলাদেশের
এক মুঠো মাটির তুল্য ।

লেখক পরিচিতি

পারিজাত দেবনাথ
পারিজাত দেবনাথ
জন্ম মানিকগঞ্জ শহরের পূর্ব দাশড়ায় ৷ সেখানেই বেড়ে ওঠা ৷ রসায়নে স্নাতক ও স্নাতকোত্তর ৷ পড়তে ভালোবাসেন ৷ নিতান্ত শখ করেই লেখালেখি করেন ৷

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা