নববর্ষের শুভেচ্ছা
চারিদিকে আজ নব-শোভা
দোলা লাগে প্রাণে,
এসেছে এক নতুন বছর
নবচেতনার গানে।
পূব আকাশের সূর্যটা তাই
দিলো জানান মনে,
একটি বছরের বিদায় বেলা
নতুন স্বাগতের ক্ষণে।
কতো স্মৃতি, কত গল্প
পেছনে সব ফেলে,
নতুন বছর সাজুক সবার
সুখী জীবনের নীড় মেলে।
প্রত্যাশা থাকুক- সবাই যেন
সুস্থ সুন্দর থাকি,
মানবতার শিক্ষা-জ্ঞানে
জীবনের ছক আঁকি।
যুদ্ধ ধ্বংস হানাহানি মুক্ত
গড়ি শান্তির ধরা,
বছর শুরু হোক পেছনে ফেলে
রোগ শোক ব্যাধি জরা।
নতুন বছরে পূর্ণ হোক
সকল ভালো ইচ্ছা,
বন্ধু বান্ধবসহ সকলকে জানাই
নববর্ষের শুভেচ্ছা।


