শনিবার, মে ১৬, ২০২৬

জাকির হোসেন রাজুর কবিতা

বৈশাখ মানে

বৈশাখ মানেই প্রকৃতির মাঝে
বৈচিত্র্যময় ছবি,
বিকেল হলেই জাগিয়া উঠে
ঝড় তুফানের দেবী।

বৈশাখ মানেই কৃষ্ণচূড়ার ডালে
রক্তিম লাল হাসি,
সবুজ কন্যা পড়িয়াছে যেন
প্রকৃতির বেনারসি।

বৈশাখ মানেই পথে প্রান্তরে
পসরা সাজানো মেলা,
মিঠাই মণ্ডা, বিন্নী খই আর
সাধের নাগরদোলা।

বৈশাখ মানেই প্রখর রৌদ্রে
মলিন দিগন্তরেখা,
একটুখানি বৃষ্টির আশায়
গগনে তাকিয়ে থাকা।

বৈশাখ মানেই ফলে ভরেছে
আম কাঁঠালের  বন,
হাটে বাজারে হরেক ফলের
ঘ্রাণে পাগল মন।

বৈশাখ মানেই উৎসবের শুরু
বাঙালির ঘরে ঘরে,
আনন্দ ক্রয়ে মেলাতে যাওয়া
বাবার হাতটি ধরে।

লেখক পরিচিতি

জাকির হোসেন রাজু
জাকির হোসেন রাজু
জাকির হোসেন রাজু, পিতা-মো: রহম আলী,মাতা: হাফিজা বেগম,গ্রাম +ডাকঘর: বেতিলা ,থানা+জেলা: মানিকগঞ্জ৷

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা