রবিবার, আগস্ট ১৬, ২০২৬

একুশ হোক বিশ্বের সকল বিভেদ, সংঘাত ও অস্থিরতার বিরুদ্ধে একটি শক্তিশালী হাতিয়ার

ভাষা আন্দোলন আমাদের জাতিসত্ত্বার প্রতীক। একুশের ভাষা শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই দিনটি আমাদের গর্ব, আমাদের অহংকার। ভাষা আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য।

ভাষার মাধ্যমেই আমরা প্রকাশ করি আমাদের ভাবনা, আমাদের অনুভূতি।

২১ ফেব্রুয়ারি শুধুমাত্র একটি স্মৃতিচারণ বা শোক দিবস নয়, বরং এটি একটি অনুপ্রেরণা ও চেতনার দিন। এই দিনটি আমাদেরকে শিক্ষা দেয়, মাতৃভাষার অধিকারের জন্য কতটা ত্যাগ স্বীকার করতে হয়। এই দিনটি আমাদেরকে শেখায়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হলে কতটা সাহসী হতে হয়।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শুধুমাত্র বাংলাদেশের জন্য নয়, বরং সমগ্র বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনটি আমাদেরকে শিক্ষা দেয়, সকল ভাষারই সমান মর্যাদা রয়েছে। এই দিনটি আমাদেরকে শেখায় , ভাষার মাধ্যমেই আমরা আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে বহন করি।

একুশ হোক বিশ্বের সকল বিভেদ, সংঘাত ও অস্থিরতার বিরুদ্ধে একটি শক্তিশালী হাতিয়ার। হোক সমুদ্রের উত্তাল অন্ধকার রাতের আশার আলো। হোক সঠিক পথের দিশারী ৷

লেখক পরিচিতি

পংকজ পাল
পংকজ পাল
তরুণ গল্পকার ও কবির জন্ম ১৫ অক্টোবর মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলায় ৷ বি.এস.সি (অনার্স), এম.এস.সি ; এল.এল.বি; শিক্ষকতার পেশায় নিয়োজিত রয়েছেন ৷ তার প্রকাশিত একক গ্রন্থ দুইটি ৷ কাব্যগ্রন্থ-'নিঃসঙ্গতার মেঘমালা' ও গল্পগ্রন্থ-'আকাশের নীল রং' এবং যৌথগ্রন্থ-চল্লিশের বেশি ৷ জেলার উদীচী, প্রগতি লেখক সংঘ, খেলাঘর, প্রথম আলো বন্ধুসভা, উত্তরণসহ বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন ৷ বর্তমানে সম্পাদনা করছেন-'পলিমাটি','অন্তরঙ্গ 'ও 'চিন্ময়ী'৷ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে জেলা পর্যায়ে আয়োজিত ৩১তম বিজ্ঞান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সপ্তাহ ২০০৯-১০ খ্রিস্টাব্দে সিনিয়র গ্রুপে প্রথম স্থান, কবিতা সংসদ সাহিত্য পদক-২০১৪, বাংলাদেশের লেখক-'লেখক ডিরেক্টরি'র অন্তর্ভূক্ত-২০১৪, কাব্য চন্দ্রিকা একাডেমি পদক-২০১৭, লিখিয়ে কাব্য সাহিত্য সম্মাননা-২০১৮, পল্লী কবি জসীমউদ্দীন স্মারক-২০১৮, কাজী নজরুল ইসলাম স্মৃতি স্মারক ও সম্মাননা-২০২২ পেয়েছেন ৷ মেইল : pankajprenoy@gmail.com/ paulpankaj864@gmail.com

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা