একুশ এলে
একুশ এলে
মনটা উঠে হঠাৎ দুলে,
প্রকৃতি ভরে
হলুদ গাঁদা ফুলে ফুলে ৷
একুশ এলে
ভাষার মাস আসে রে ফিরে,
একুশ এলে
দৃষ্টি আসে শহীদদের ঘিরে ৷
একুশ এলে
মনে পড়ে কত শত কথা,
দামাল ছেলের আত্মত্যাগে
ভাঙে কঠিন নীরবতা ।
মাতৃভাষার মিছিলে
চালায় ওরা নির্বিচারে গুলি,
কারো বুকে কারো হাতে
উড়ে কারও মাথার খুলি ।
রফিক সালাম বরকত আরো
নাম না জানা ছেলে,
মায়ের ভাষার জন্য বুকের
রক্ত দিলো ঢেলে ৷
ওদের ত্যাগে বাংলা ভাষা
আজ আমাদের মুখে,
ভুলবো না কেউ ওদের
থাকবে ওরা বুকে ।


