শনিবার, মে ৯, ২০২৬

শ্যামলী চক্রবর্তীর কবিতা

অমর একুশে

একুশ মানে অমর চেতনা
একুশ মানে সুপ্ত বাসনা
একুশ মানে ১৯৫২ এর বেদনা।
একুশ মানে বাংলা ভাষা
একুশ মানে নিষ্পেশিত প্রাণে জাগ্রত আশা

একুশ মোদের গর্ব
একুশ মোদের অহংকার
একুশ মানে সমস্বরে ধ্বনিত ওঙ্কার
‘মোদের গরব মোদের আশা
আ-মরি বাংলা ভাষা।’
একুশ মানে রফিক, শফিক
একুশ মানে বরকত
একুশ মানে ব্যথিত জননীর
গগনবিদারী ক্রন্দন।

শহিদের আত্মত্যাগের ভাষা
সে ভাষার মর্যাদায় আজ নিরাশা।
বিদেশি সংস্কৃতির আকর্ষণে
মোরা আছি মাতৃভাষার বিকর্ষণে।
সুপ্ত আশা, মনোবাঞ্চা যেন গণ্য
মাতৃভাষার মর্যাদায় মোরা হবো ধন্য।

লেখক পরিচিতি

শ্যামলী চক্রবর্তী
শ্যামলী চক্রবর্তী
শ্যামলী চক্রবর্তী ৭ই ফেব্রুয়ারি মানিকগঞ্জ জেলার সদর উপজেলার অন্তর্গত ভাড়ারিয়া ইউনিয়নের খাবাশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা: শ্যামাপ্রসাদ চক্রবর্তী, মা: সারথী রানী চক্রবর্তী। সে স্বনামধন্য পণ্ডিত স্বর্গীয় শ্রী নরেশ চন্দ্র চক্রবর্তীর নাতনি। সে খাবাশপুর লাবণ্যপ্রভা উচ্চ বিদ্যালয় থেকে ২০২২ সালে গোল্ডেন এ প্লাস পেয়ে এসএসসি পাস করেন। বর্তমানে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত আছেন। ছোটবেলা থেকেই বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপজেলা,জেলা,বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করে কৃতিত্বের পাশাপাশি নিয়মিত লেখালেখিও করছেন।

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা