রাত পোহালেই ভাষার মাস ৷ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। প্রতি বছর ১ ফেব্রুয়ারি শুরু হয় বই নিয়ে দেশের সবচেয়ে বড় এ আয়োজন। একুশে বইমেলা কেন্দ্র করে মুখিয়ে থাকেন বাংলাভাষী লেখক ও প্রকাশক। পাঠকরা নতুন বই বের হওয়ার অপেক্ষায় থাকেন। নতুন বইয়ের মৌ মৌ গন্ধে ভরে থাকে মেলা প্রাঙ্গণ নতুন বই প্রকাশ, নতুন লেখকদের আবির্ভাব, বই বেচা কেনা এবং বইকে ঘিরে নানা আলোচনা থাকে মূলত ফেব্রুয়ারির অমর একুশে গ্রন্থমেলা কেন্দ্রিক। এর বাইরে সারা বছর নতুন বইয়ের তেমন দেখা পাওয়া যায় না। শুধু বইমেলার সময় এলেই বই প্রকাশের হিড়িক পড়ে যায়।
প্রকাশকদের মতে, সারাবছর যে পরিমাণ নতুন বই প্রকাশ হয় তার মধ্যে ৯০ ভাগ হয় এই বইমেলাকে টার্গেট করে।
প্রযুক্তির চরম উৎকর্ষের এ সময়েও মানুষ মেলা থেকে বই কিনে বাড়ি ফিরছেন, এ দৃশ্য বেশ স্বস্তির। আবার সব মিলিয়ে মেলায়ও এখন প্রযুক্তির সংযোগ ঘটেছে। বিশেষ করে ই-বুক নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলো মেলায় স্টল পাচ্ছে। তারা বই পড়ার সর্বশেষ প্রযুক্তি পাঠকদের সামনে তুলে ধরছেন। উৎসাহী পাঠকও প্রযুক্তির মাধ্যমে বই পড়ার প্রতি আগ্রহ দেখাচ্ছেন।
পলিমাটি’র উদ্দেশ্য ছিল পাঠক সমাজের হাতে সুন্দর, রুচিশীল ও মান সম্মত লেখা তুলে দেওয়া, সুপ্ত সম্ভাবনাকে জাগ্রত করার চেষ্টা করা ৷ পলিমাটি সেই চেষ্টা করে যাচ্ছে ৷ পলিমাটি’ সব সময়ই নতুনদের নিয়ে পথ চলে থাকে। তাই নতুনদের সুযোগ দেওয়া হয়েছে বেশি ৷ ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পলিমাটি প্রকাশিত হবে প্রতি মাসের ২১ তারিখে ৷
সৌন্দর্য বৃদ্ধির প্রয়াসে সকলের লেখা, মতামত ও পরামর্শ কামনা করছি। পত্রিকা সংশ্লিষ্ট সকলকে শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা।
সকলের ভালোবাসায় এগিয়ে যাক ‘পলিমাটি’ এই প্রত্যাশা করি ৷
পংকজ পাল
সম্পাদক
www.palimati.com


