ইতিহাস
এমন ত নয়
আমি বললেই সব মসৃণ হয়ে যাবে
ঘন কুয়াশার পাহাড় ঠেলে ঠেলে যে বাতাস ক্ষুব্ধ হয়ে ওঠে সারারাত
পাতারা নির্মম হলে গাছের যে সর্বনাশ
তাকে কি ফেরাতে পেরেছে আমার এই ঘাতক নির্দয় হাত?
উজান ঠেলে ঠেলে আমারও বুক চূর্ণবিচূর্ণ কত শত বছর ধরে
হা করা পাঁজর এখন শতাব্দী ধরে টানে
অথচ
ড্রাগন ট্যাটুতে ভয়াবহ আজ বিশ্ব ইতিহাস
এমন ত নয়
করাতকলে চেরাই করেছি রাজ্যের সুখ একাই নিজে
ফালি ফালি ওই নীলাকাশ
যাকে দেখে তুমিও ভুলে গেছ নীল জল আর নীল সব কারুকাজ
অথচ
ঢেউ ভাঙা বুকে আজও অম্লান প্রথম চুম্বনের ইতিহাস!


