শুক্রবার, মে ১৫, ২০২৬

নানা আয়োজনে কবি সুশান্ত হালদারের জন্মদিন পালন

২৬ জানুয়ারি ২০২৪ খ্রি: ঘিওর উপজেলার জাবরা গ্রামের শহীদ স্মরনিকা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে  মানিকগঞ্জের গুণী কবি সুশান্ত হালদার এর ৫০ তম জন্মদিন উপলক্ষ্যে ” সুবর্ণ পঞ্চাশে কবি সুশান্ত হালদার “অনুষ্ঠানটির আয়োজন করেছিলো-‘মানুষ’ শিল্প সাহিত্য ও মননের কাগজ ।

মানুষ এর উপদেষ্টা সম্পাদক আফসার উদ্দিন চিশতীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা মমিন উদ্দিন খান,  কবি মঈন বিশ্বাস, কবি মো. দেলোয়ার রহমান খান, কবি ঝিলন খান , শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. নূরুল ইসলাম ৷

পলিমাটিকবিতা আবৃত্তি করেন কবি ও ভাস্কর শাওন সগীর সাগর, আবৃত্তি শিল্পী জেরিন সুলতানা, কবি সুশান্ত হালদার, কবি ও শিক্ষক মাসুদুল ইসলাম, কবি মামুন মানিক, কবি কল্পনা আক্তার, কবি শিপ্রা সরকার, রেজাউল কবীরসহ আরও অনেকে ৷

পলিমাটিমনোজ্ঞ সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করেন কবি ও সংগীত শিল্পী সোমা আল মামুন সহ আরও অনেকে ৷

এ সময় উপস্থিত ছিলেন ‘মানুষ’ সম্পাদক কবি ও শিক্ষক শফিক সেলিম, মানুষ এর সহকারী সম্পাদক কবি ও শিক্ষক হিমু মাইন, মানুষ এর সহযোগি সম্পাদক কবি ও শিক্ষক পংকজ পাল ৷

পলিমাটিঅনুষ্ঠানটি সঞ্চালনা করেন মানুষ এর সহকারী সম্পাদক কবি ও শিক্ষক রফিক নূর ৷

লেখক পরিচিতি

পংকজ পাল
পংকজ পাল
তরুণ গল্পকার ও কবির জন্ম ১৫ অক্টোবর মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলায় ৷ বি.এস.সি (অনার্স), এম.এস.সি ; এল.এল.বি; শিক্ষকতার পেশায় নিয়োজিত রয়েছেন ৷ তার প্রকাশিত একক গ্রন্থ দুইটি ৷ কাব্যগ্রন্থ-'নিঃসঙ্গতার মেঘমালা' ও গল্পগ্রন্থ-'আকাশের নীল রং' এবং যৌথগ্রন্থ-চল্লিশের বেশি ৷ জেলার উদীচী, প্রগতি লেখক সংঘ, খেলাঘর, প্রথম আলো বন্ধুসভা, উত্তরণসহ বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন ৷ বর্তমানে সম্পাদনা করছেন-'পলিমাটি','অন্তরঙ্গ 'ও 'চিন্ময়ী'৷ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে জেলা পর্যায়ে আয়োজিত ৩১তম বিজ্ঞান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সপ্তাহ ২০০৯-১০ খ্রিস্টাব্দে সিনিয়র গ্রুপে প্রথম স্থান, কবিতা সংসদ সাহিত্য পদক-২০১৪, বাংলাদেশের লেখক-'লেখক ডিরেক্টরি'র অন্তর্ভূক্ত-২০১৪, কাব্য চন্দ্রিকা একাডেমি পদক-২০১৭, লিখিয়ে কাব্য সাহিত্য সম্মাননা-২০১৮, পল্লী কবি জসীমউদ্দীন স্মারক-২০১৮, কাজী নজরুল ইসলাম স্মৃতি স্মারক ও সম্মাননা-২০২২ পেয়েছেন ৷ মেইল : pankajprenoy@gmail.com/ paulpankaj864@gmail.com

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা