মা’য়ের আগমনী
মহালয়ার ঊষালগ্নে
চন্ডী পাঠের ধ্বণি,
দেবী পক্ষের হলো সূচনা
দুর্গামায়ের আগমনী।
একটি একটি দিন গুণি
আনন্দ লাগে এ মনে,
উৎসবের রঙ্গ ছুঁয়ে সবার
মা’য়ের শুভ আগমনে।
পঞ্চমীতে পূজা শুরু
মঙ্গল ঘট স্থাপন,
ষষ্ঠীতে বেলতলাতে
হবে পূজা, বোধন।
সপ্তমীতে সবাই মিলে
মন্ডপে মন্ডপে ঘোরা,
অষ্টমীতে নতুন সাজে
পুষ্পাঞ্জলি দেই মোরা।
নবমীতে ধুনচি নাচ
ঢাক কাঁসরের তালে,
দুর্গা মাকে স্মরি সবাই
ভক্ত মনের কালে।
দশমী আসে কষ্ট নিয়ে
মা’য়ের বিদায় ক্ষণ,
ভারাক্রান্ত অশ্রুসিক্তে
মা দুর্গার বিসর্জন।
মঙ্গল বারতা নিয়ে মা
আসে একটি বছর পর,
আশিষ করো মাগো তুমি
সুখে ভরে যেন সবার ঘর।


