উৎসব
আকাশ জুড়ে মেঘের ভেলা
ঢাকে পড়ল বোল
কাঁশ বনে দখিন হাওয়া
লাগলো প্রাণে দোল।
সবার ঘরে সুখের জোয়ার
ফিরে এলো উৎসব
ধনী গরীব মেলে সাথে
যেন খুশির কলরব।
নাড়ু সন্দেশ মিষ্টি পায়েস
নানা পদের বাহার
এমন দিনে অনেক কিছু
দিয়ে হয় আহার।
নতুন জামা পরে সবার
ঘুরতে লাগে বেশ
ছোট বড় সবারই যেন
আনন্দের নাই শেষ।
প্রিয় স্বজন কাছে আসে
জুড়িয়ে যায় প্রাণ
পুরনো কথা ভুলে গিয়ে
ভাঙ্গে কত অভিমান।
দশভূজা মায়ের কাছে
একটাই হোক প্রার্থনা
এই পরথিবীর সকল প্রাণীর
মুছে যাক আর্তনা।


