শুক্রবার, মে ১৫, ২০২৬

বিখ্যাত ব্যক্তিদের মজার ঘটনা

পলিমাটি
বার্ট্রান্ড রাসেল

দার্শনিক বার্ট্রান্ড রাসেল একবার গুরুগম্ভীর বক্তৃতা দিচ্ছিলেন। বক্তৃতার বিষয় ‘পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে’। এরই মধ্যে এক বৃদ্ধ দাঁড়িয়ে তাঁর কথার প্রতিবাদ করে বললেন, ‘ওহে রাসেল, তুমি তরুণ ও বুদ্ধিমান, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু পৃথিবীটা যে চ্যাপ্টা আর সেটাকে একটা কচ্ছপ পিঠে করে বয়ে নিয়ে বেড়াচ্ছে, সেটা আমরা জানি না ভেবেছ?’ বৃদ্ধের কথা শুনে রাসেল যারপরনাই অবাক হয়ে গেলেন। তাঁকে জিজ্ঞাসা করলেন, ‘তাহলে আপনি বলুন তো, ওই কচ্ছপটা কিসের ওপর দাঁড়িয়ে আছে?’ বৃদ্ধ কিছুটা ঘাবড়ে গিয়ে বললেন, ‘হ্যাঁ বাপু! আমি তোমাকে সেটা বলে দেব আর তুমি সেটা শিখে নেবে, তাই না?’

পলিমাটি
জন লেনন

বিখ্যাত ব্যান্ড বিটলসের সদস্যদের একবার এক সাংবাদিক প্রশ্ন করে বসলেন, ‘আচ্ছা, আপনারা কি মাথায় পরচুলা পরেন?’ তখন ব্যান্ডের পক্ষ থেকে জন লেনন উত্তর দিলেন, ‘না। তবে আমরা যদি নকল চুল পরতাম, তাহলে আমরাই বিশ্বের প্রথম মানুষ দল হতাম, যাদের মাথায় নকল চুল থাকা সত্ত্বেও আসল খুশকি আছে।

পলিমাটি
পাবলো পিকাসো

শিল্পী পাবলো পিকাসোর বাসায় একবার এক অতিথি এলেন। অতিথি বাড়ি ঘুরে ঘুরে লক্ষ করলেন, পুরো বাড়িতে বিচিত্র ধরনের জিনিসপত্র থাকলেও কোথাও পিকাসোর কোনো চিত্রকর্ম নেই। বেশ অবাক হয়ে তিনি জিজ্ঞেস করলেন, ‘ব্যাপার কী বলুন তো? আপনার বাড়িতে আপনারই কোনো চিত্রকর্ম নেই যে?’ রসিক পিকাসো বললেন, ‘আমার এত টাকা কি আছে যে বাসায় পিকাসোর ছবি রাখব? তাঁর একেকটা ছবির যা দাম!’

পলিমাটি
ভিক্টর হুগো

১৮৬২ সালের ঘটনা। ভিক্টর হুগোর বিখ্যাত বই লা মিজারেবল বের হওয়ার পরপরই বেশ হইচই ফেলে দেয়। পত্রিকায় বইয়ের পক্ষে-বিপক্ষে বিভিন্ন ধরনের মন্তব্য ছাপা হতে থাকে। প্রশংসার পাশাপাশি সমালোচনাও কুড়াতে হয় বেশ। এসবের মধ্যে বইয়ের বিক্রি কেমন হচ্ছে, তা আর বুঝতে উঠতে পারলেন না তিনি। সিদ্ধান্ত নিলেন প্রকাশক বরাবর চিঠি লিখবেন। পরদিন সকালে হুগো অতি সংক্ষেপে কেবল ‘?’ লিখে পাঠিয়ে দিলেন প্রকাশকের ঠিকানায়। প্রকাশকও কম যান না। বুঝে গেলেন চিঠির মর্মার্থ এবং ফিরতি চিঠিতে ভিক্টোর হুগোকে লিখে পাঠালেন ‘!’।

পলিমাটি
লিও টলস্টয়

সাহিত্যিক লিও টলস্টয় একবার বক্তৃতা দিচ্ছিলেন। বলছিলেন সব প্রাণীর প্রতি সহানুভূতিশীল হওয়ার কথা। এরই মধ্যে একজন প্রশ্ন করে বসলেন, ‘বনের মধ্যে একটা বাঘ আমাকে আক্রমণ করলে আমি কী করব?’ ‘নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন। এমন ঘটনা জীবনে একবারই ঘটবে।’ টলস্টয় বললেন।

লেখক পরিচিতি

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা