শনিবার, মে ১৬, ২০২৬

আলেকসান্দ্রার ব্লকের কবিতা

নামহীন একটি কবিতা

তুষার গোধূলিতে একটি কালো কাক
রৌদ্রে পীত কাঁধে কৃষ্ণ মখমল
একটি সুরময় কণ্ঠে মৃদু গান
আমাকে শোনাল সে দক্ষিণাঞ্চলে রাত্তিরের গান।

হৃদয় লঘু, এল কামনা বাধাহীন
সাগর যেন আজ জানাল সংকেত
অতল পাতালের থেকে অনন্তে
কীটেরা উড়ে যায় সঘন শ্বাস ফেলে।

বরফ-মেশা হাওয়া, তোমার নিশ্বাস
আমার নেশাখোর ওষ্ঠাধর…
ভ্যালেন্টিনা, তুমি স্বপ্ন, তারা!
তোমার দোয়েলেরা কেমনে গান গায়…

ভীষণা এ পৃথিবী! বড়ই ছোট এই বুকের তুলনায়!
তোমার চুম্বনের প্রলাপ জড়ানো,
জিপসি গানে গানে অন্ধকার ফাঁদ,
আকাশে উল্কার সবেগে উড়ে যাওয়া।

লেখক পরিচিতি

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা