বেগম ফজিলাতুন্নেছা মুজিব
তুমি স্বপ্ন দেখানোর মাত্রা,একজন বিশ্বনেতার,
মানবতা ও সাহসে তোমার দেখানো পথ চিরন্তন। তোমার হৃদয় উদ্যানে কোমলতার বাতাসে বৃষ্টি,
মুক্তিযুদ্ধ সময়ে সাহসিকতা, মাতৃভূমির সন্তান ।
বঙ্গমাতা প্রতিটি দিনে তোমার আত্মত্যাগ,
জ্বলে উঠুক নতুন আলোর মাঝারে।
সব পরিস্থিতির মুখোমুখি তুমি,অবিচ্ছেদ্য
শক্তির প্রতীক, শ্রদ্ধার্ঘ্য তোমারে ৷
তোমার মহান আত্মত্যাগের প্রতিবিম্ব জ্বলছে সবসময়।
কর্তব্যের সাগর, তোমার আত্মত্যাগে সৃষ্টি হয়েছে নতুন স্বপ্ন ৷
জাতির মাতা, অমর শক্তির প্রতীক, তোমার অবদান নির্বিঘ্নে অমর হোক।
তোমার মহানুভবতা, আত্নত্যাগের শক্তি অপার,
স্মরণীয় হয়ে রইবে, বাঙালি হৃদয়ে সবার ।


