শনিবার, মে ১৬, ২০২৬

সাহিত্যিকদের মজার ঘটনা

নারায়ন দে’র ‘দে

এলাকার অন্যতম ধনী দেব নারায়ন দে’র বাড়িতে একটা বড়সড় অনুষ্ঠানের আয়োজন চলছিল। লেখা হচ্ছিল দেনাপাওনা ও খরচাপাতির ফর্দ। সেখানে উপস্থিত ছিলেন রসিক লেখক প্যারীচাঁদ মিত্র। খরচের ফর্দ দেখে প্যারীচাঁদ মিত্র বললেন-,

– একি! মিষ্টান্নের জন্য এতো কম টাকা? ব্রাম্মণকেও তো তেমন দেয়া হচ্ছে না। এসব খরচ কিছু বাড়িয়ে দিন।

দেবনারায়ন বললেন,

– প্যারীচাঁদ বাবু, আপনি শুধু খরচ বাড়াতে বলছেন। টাকাটা কে দেবে শুনি?

– কেন? আপনি দেবেন। আপনার নামের আগে দে, নামের পরেও দে। দিতে আপনাকে হবেই।


চোরের উপর বাটপারি

লেখক প্রেমেন্দ্র মিত্র তখন নামকরা চিত্রপরিচালক। তার নতুন একটা ছবি মুক্তি পেয়েছে। কিন্তু ঐ ছবির কাহিনী নিয়ে কথা উঠেছে! বুদ্ধদেব গুহ পত্রিকায় বিবৃতি দিয়েছেন যে কাহিনীটি তার, প্রেমেন্দ্র মিত্র যা নিজের নামে চালিয়ে দিয়েছেন। সবাই উদগ্রীব, প্রেমেন্দ্র মিত্র কী বলেন? ক’দিন পর প্রেমেন্দ্র মিত্র বিবৃতি দিলেন। তিনি বললেন,

– চলচ্চিত্রের কাহিনীটি আমার না সেটা সত্যি, তবে বুদ্ধদেব গুহ যেখান থেকে গল্পটি নিয়েছেন- আমিও ঐ একই জায়গা থেকে নিয়েছি।


মানুষের উপকার

একবার এক ছাত্র মার্ক টোয়েনের কাছে এসে বলল,

– আমি ডাক্তারি পড়া ছেড়ে দিয়েছি। এখন সাহিত্যচর্চার মধ্য দিয়ে মানুষের উপকার করতে চাই।

মার্ক টোয়েন উত্তর দিলেন,

– তুমি ডাক্তারী পড়া ছেড়ে দিয়ে এমনিতেই মানবজাতির অনেক উপকার করেছ। আর উপকার না করলেও চলবে!

লেখক পরিচিতি

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা