তার নীচে কচি ধানের আমণ ডগার সবুজের সারি।
বর্ষা এলো মাঠ ডুবলো, সে প্রকৃতির বড়াই
শুরু হলো আমণ ডগার পাল্লা দেবার লড়াই।
জল বাড়ে পাঁচ দশ আঙুল আমণ ডগাও তাই
জল বাড়ে এক হাত দেড় হাত বাঁচার উপায় নাই।
জল যদি ধীরে বাড়ে হোক না যতই শত হাত
আমণ ডগাও দেখায় খেলা করে বাজিমাত।
আমণ ডগায় শ্যাওলা জমে সবুজ আরো গাঢ়ো
খাদ্য তাহা নওলা ভেটকির, মাছ আছে যত আরো।
আমণের আইলে জাল পাতলে মাছ পরে বেশী
কই জিয়াল টেংরা পুটি টাকি মেনী বাইন দেশী।
জল কমলো মাঠ শুকোলো ধান নেবার পালা
এবার খোলা বানাও ধান কাটো আর নাই বেলা।
আমণ ধান ঘরে তুলে পিঠাপুলি নবান্ন উৎসব
গোলাভরা ধান পুকুর ভরা মাছ গেরাস্তর শখ।
আমণের ধান শরীরে লাগে বেশী গুরুজনে কয়
আমণের পিঠা মুখে তুললে শুধু খাইতে মনে লয়।
তন্ময় তরফদারের কবিতা
আমনের গান
খোলা মাঠে উড়ছে নানা ঢংয়ের রঙবেরঙের ঘুড়ি
লেখক পরিচিতি
আরও লেখা


