শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

সুশান্ত হালদারের কবিতা

সূর্যস্নাত সকাল

তোমাকে দেখার আগে দেখেছিলাম সূর্যস্নাত সকাল
ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ভেদে করেছিলাম দক্ষিণমুখী প্রণাম
তারপর বিচলিত ঈশ্বর
অজানা আশঙ্কায় নেমে এলেন মানুষ শাসিত পৃথিবীর ‘পর
এবং এসে দেখলেন সবই ঠিকঠাক
শুধু বাংলাদেশ নামক অধ্যুষিত ভূমি ফেঁসে গেছে আমেরিকার চালে
যাদের মোড়লীপনার তাণ্ডবে শুধু মানুষ নয় বৃক্ষশূন্য ইউক্রেন আজ
ভুলে গেছে
নিজের ঘরে নিজেরই ছিল কর্ষিত ভূমি ফার্টিলাইজ করার অধিকার

তোমাকে দেখার আগে
দেখেছিলাম ম্যাপেলের বনে শুয়োর চিৎকারে বাইডেনের বলাৎকার
তারপর
ভিনগ্রহের অতিথিবৃন্দের ডাকে
নেমে এলেন মহা দৈবায়নে স্বয়ং ঈশ্বর
এবং কৃষ্ণাঙ্গ মায়ের অনাবৃত শরীর ছুঁয়ে বললেন
আগামী সামার ভ্যাকেশনে
উড্ডয়নমুখি এপোলোর জলজভূমি অভিকর্ষনে যে তাণ্ডবীয় মাত্রা শুরু হবে
তার অতি দানবীয় বল প্রয়োগে যে বিদ্যুৎতায়িত শক্তির সৃষ্টি হবে
যার ত্রিকোনমিতিক জ্যায়ের অতি ক্ষুদ্র ঘুর্ণনে
মুহূর্তেই বিচ্ছিন্ন হবে পৃথিবীর উল্টোরথের অধিকাংশ ভূমি!

লেখক পরিচিতি

সুশান্ত হালদার
সুশান্ত হালদার
সুশান্ত হালদার ১০ জানুয়ারি ১৯৭৪ খ্রীস্টাব্দে মানিকগঞ্জ জেলাধীন হরিরামপুর উপজেলার সুতালড়ী ইউনিয়নের সুতালড়ী গ্রামে জন্মগ্রহণ করেন। দেশ মাটি মানুষ আর ঘুণেধরা সমাজের অসঙ্গতিই তার লেখার উপজীব্য বিষয়। তিনি পেশায় একজন সরকারি চাকুরীজীবি। বর্তমানে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল টেকনোলজিস্ট (ই.পি.আই) পদে কর্মরত আছেন।

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা