শনিবার, মে ১৬, ২০২৬

বিনয় কর্মকারের কবিতা

অশ্বত্থ

দম্ভের পাহাড়ে ঢুলু-ঢুলু চোখ নিয়ে টাইটানিক ঘুমিয়ে গেলে,
এবার বরং একটা অশ্বত্থের গল্প বলা হোক।
স্থিরতায় কি এসে-যায়?
যার ধ্যানমগ্ন প্রতিটি আঙুল প্রণাম ও প্রার্থনায় ছুঁয়ে চলে মাটির হৃদয়।

বুদ্ধকেই খুঁজতে হলো নির্বাণের ছায়া,
অশ্বত্থকে কিন্তু যেতে হয়নি সিদ্ধার্থের দুয়ারে।

লেখক পরিচিতি

বিনয় কর্মকার
বিনয় কর্মকার
মানিকগঞ্জ জেলার পদ্মানদীর পাড়ঘেঁষা হরিরামপুর উপজেলার এক শান্ত ছায়ানিবিড় এক গ্রাম যাত্রাপুর, সে-গ্রামেই ১৯৭৩ সালে জন্মগ্রহণ করেন কবি বিনয় কর্মকার।  শৈশব থেকেই স্রোতের বিপরীতে লড়াই করে বেড়ে ওঠা এক সংগ্রামী জীবনের বাহক হয়ে কবি প্রতিক্ষণ মিশেছেন প্রকৃতির সাথে, মানুষের সাথে। জীবনের ছোট-বড় নানারকম সঙ্গতি-অসঙ্গতি অনুভব করেছেন প্রাণের গভীর থেকে। কবির শিক্ষা বলতে প্রকৃতি, মানুষ ও জীবন পাঠ। জীবনবোধে ঋদ্ধকবি বিনয় কর্মকার লিখে চলেছেন শৈশব থেকেই।  কবির প্রকাশিত কবিতা গ্রন্থ : সুবর্ণ বন্দর (২০১৭), পরগাছা বা রোদসকাল (২০১৮), চেনা কোনো সংকেত নেই (২০২১) এছাড়াও গীতিকাব্য, অণুগল্প, ছোটো গল্প, রম্যরচনা নিয়মিত লিখে চলেছেন...

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা