রবিবার, আগস্ট ১৬, ২০২৬

শফিক সেলিমের কবিতা

আমাদের কৃষক

গ্রামের পাশে নদী
তার পাশে নতুন চর
পাশে এর একটি বড় নদী
হেমদের দোকান,
একটু দূরে আমাদের স্কুল
এরপর বিস্তৃিণ প্রান্তর
ফসলের মাঠ,
কৃষকেরা কাম করে

পথে শেষ প্রান্তে খাল খালের উপর পুল
ওপারে হাট এবং বাজার সপ্তাহে
দুদিন হাট বসে লোকেরা চা খায়,
গল্প করে আড্ডা দেয়, ফসল বেঁচে
কৃষক শহরের বাবুরা ফসল কিনে নেয়
তাদের অভাব ঘোচে না

আমাদের কৃষকেরা পুতিনকে চেনে না
ট্রাম্পের নাম শুনেনি ।

লেখক পরিচিতি

শফিক সেলিম
শফিক সেলিম
শফিক সেলিম ২০ আগস্ট,১৯৮১ পুটিয়াজানি,ঘিওর,মানিকগঞ্জ বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্পাদক: 'মানুষ' শিল্প-সাহিত্য ও মননের কাগজ ।

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা