বিপন্ন পৃথিবী
বিপন্ন জলবায়ু, বিপন্ন পৃথিবী, বিপন্ন মানুষের মন, বিপন্ন বাংলাদেশ, বিপন্ন রাজনীতি, বিপন্ন অর্থনীতি,
সেই সাথে হচ্ছে খুন-
বিবেক, বুদ্ধি, নৈতিকতা, আত্মা ও
কোমল মতি মানুষের মন ।
প্রতিদিন লুন্ঠিত হচ্ছে-এ দেশের স্বাধীনতা
সীমান্তে হচ্ছে খুন- বৃদ্ধ, যুবক, নারী, শিশু
ও রাখাল বালকেরা। হয় পতাকাবৈঠক
পত্রিকায় লেখা হয় ফেলানীর নির্যাতনের কথা
মানুষের জীবনের দাম কি তত নগন্যতা?
যারা এক সময় মিত্র ছিল
এখন তাদের সাথে শত্রুতা
যারা এক সময় শত্রু ছিল। এখন তাদের সাথে মিত্রতা
আসলে বন্ধু বলে কিছু নেই ।
বর্ষার মৌসুমে ডুবে মরি,
খরায় তৃষ্ণায় জ্বলি
এত গুলো নদী যাদের হাতে জীবন মরা
তবু কেন? নদী গুলো বাঁধ দেওয়া
সবার উপরে মানুষ সত্য
তাই যদি হয় সত্য
কেন আজ বিশ্ব উতপ্ত ময়
মানুষ, মানুষ হয়ে উঠলে
বিশ্বে বয়ে আসবে কল্যাণ ও শান্তি ময় ।


