শনিবার, মে ১৬, ২০২৬

শুভাশিস গোস্বামীর কবিতা

মানুষ

মানুষ বলে এতো গর্ব করি
আমরা কী মানুষ হই ?
শুধু রক্ত-মাংসে গড়া হলেই
মানুষ বলে গণ্য নই।

মানবতা আজ হোঁচট খেয়েছে
বিবেক নিভৃতে কাঁদে,
আরবারসহ কত প্রাণ
ঝরে গেলো নষ্টদের ফাঁদে।

মানুষ হয়ে মানুষ মারি-
কেমন আমাদের কর্ম ?
সত্যপথে সঠিক জ্ঞানে
দীক্ষিত হওয়াই ধর্ম ।

তুমিও মানুষ, আমিও মানুষ
তবে কেন আঘাত হানো ?
জাগ্রত করো নিজের বিবেক
মানুষের সংজ্ঞা জান ।

মানুষ হয়ে মানুষের মত
চেতনাকে শানিত করি,
সবাই এসো এক সাথে
সুন্দর এক পৃথিবী গড়ি ৷

লেখক পরিচিতি

শুভাশিস গোস্বামী
শুভাশিস গোস্বামী
জন্ম: ১৬ ই মার্চ, ১৯৮৮ ৷ পিতা : নগেন্দ্র কুমার গোস্বামী, অবসরপ্রাপ্ত শিক্ষক মাতা: নমিতা গোস্বামী, গৃহিণী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ৷ বর্তমানে একটি বেসরকারি সংস্থায় নগর পরিকল্পনাবিদ হিসেবে কর্মরত আছেন। লিখেন কবিতা ও গল্প। জড়িত আছেন শিল্প,সাহিত্য ও সংস্কৃত বিষয়ক পত্রিকা 'পলিমাটি' ও অন্তরঙ্গ সাহিত্য পরিষদ এর সাথে।

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা