ধার
আমার কষ্টগুলো ধার দেব
নেবে নাকি কেউ
ফেরত দিও যখন তোমার
বুকে উঠবে ঢেউ।
আছে নীল কষ্ট সাদা কষ্ট
কোনটা তুমি নেবে,
এসব কষ্টের সাথে ফ্রি
কষ্ট আরও পাবে।
কষ্ট নিয়ে কাটে বেলা
তবু থাকি ভালো,
কষ্ট করে লুকোচুরি
আঁধারে দেয় আলো।
কষ্ট দিয়ে ঘর তুলেছি
সেই ঘরেতে থাকি,
কষ্টই এখন পরম বন্ধু
দেয়না কভু ফাঁকি।
দিনের শেষে ফিরলে ঘরে
কষ্ট করে বরণ,
পৃথিবী জুড়ে যত কষ্ট
হয় তখন স্মরণ।


