শনিবার, মে ১৬, ২০২৬

পংকজ পালের কবিতা

ভালোবেসে শীতল পরশে

শ্বেতশুভ্র সৌন্দর্যের ফাঁকে উঁকি দেওয়া যেন
লাল শালুক পাপড়ি
পড়ন্ত বেলায় স্নিগ্ধ হাসি নিয়ে হও উপস্থিত ৷

সময়ের পাণ্ডুলিপি নিয়ে বিক্ষিপ্ত শব্দের মায়াজালে
শত শত বছরের অঙ্গীকার নিয়ে—
স্বপ্নীল আবহে বারবার ফিরে আসা ৷

সমাজ বিধির বেড়াজালে, বেদনার নীল দীর্ঘশ্বাসে
ব্যর্থতার দুঃসহ দাবানলে পুড়ে পুড়ে হই
প্রতিনিয়ত নিঃসঙ্গ কাকতাড়ুয়া ৷

তবুও চাতকের মতো অপেক্ষায় থাকি তোমার
অদৃশ্য সকল ক্ষত ও তৃষিত পোড়ামন
সিক্ত করো তুমি—ভালোবেসে শীতল পরশে ৷

লেখক পরিচিতি

পংকজ পাল
পংকজ পাল
তরুণ গল্পকার ও কবির জন্ম ১৫ অক্টোবর মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলায় ৷ বি.এস.সি (অনার্স), এম.এস.সি ; এল.এল.বি; শিক্ষকতার পেশায় নিয়োজিত রয়েছেন ৷ তার প্রকাশিত একক গ্রন্থ দুইটি ৷ কাব্যগ্রন্থ-'নিঃসঙ্গতার মেঘমালা' ও গল্পগ্রন্থ-'আকাশের নীল রং' এবং যৌথগ্রন্থ-চল্লিশের বেশি ৷ জেলার উদীচী, প্রগতি লেখক সংঘ, খেলাঘর, প্রথম আলো বন্ধুসভা, উত্তরণসহ বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন ৷ বর্তমানে সম্পাদনা করছেন-'পলিমাটি','অন্তরঙ্গ 'ও 'চিন্ময়ী'৷ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে জেলা পর্যায়ে আয়োজিত ৩১তম বিজ্ঞান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সপ্তাহ ২০০৯-১০ খ্রিস্টাব্দে সিনিয়র গ্রুপে প্রথম স্থান, কবিতা সংসদ সাহিত্য পদক-২০১৪, বাংলাদেশের লেখক-'লেখক ডিরেক্টরি'র অন্তর্ভূক্ত-২০১৪, কাব্য চন্দ্রিকা একাডেমি পদক-২০১৭, লিখিয়ে কাব্য সাহিত্য সম্মাননা-২০১৮, পল্লী কবি জসীমউদ্দীন স্মারক-২০১৮, কাজী নজরুল ইসলাম স্মৃতি স্মারক ও সম্মাননা-২০২২ পেয়েছেন ৷ মেইল : pankajprenoy@gmail.com/ paulpankaj864@gmail.com

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা