শনিবার, মে ১৬, ২০২৬

চঞ্চল মন্ডলের কবিতা

আমার আমি

আমারও আমি আছে হয়তো তোমরা জানো না
জানার চেষ্টাও করোনি কোনদিন
তোমরা তো তোমাদের নিজেদের নিয়ে ব্যস্ত,
ব্যস্ত পুরো পৃথিবী
অজানা উদ্দ্যেশে শুধু ঘুড়ছে
অব্শ্য আমিও ব্যস্ত।
পার্ক কিংবা রাস্তার পাশে
হেঁটে হেঁটে ক্লান্ত পথিকের মতো
যখন দাঁড়িয়ে পরি
তখন ছেঁড়া পোশাক, ছেঁড়া জুতো রোদে পোড়া
নোংরা শরীর পৃথিবীর সাথে অভিমান করে,
তোমরা কি জানো,এই অভিমানটা কত ভারি হয় গেছে
সহস্র নদী জলের সমান
না না তার চেয়েও একটু বেশি।
তবে তোমরা ভালো থেকো
খুব বেশি ভালো থেকো
শুধু আমার মতো ক্লান্ত এক পথিক
পৃথিবীর সাথে ছুটে চলবে অবিরত।
ভেবেছি পৃথিবীর সঙ্গে গ্রহ নক্ষত্রের প্রতিবেশী হবো
আর কোনো এক অজানা মুহূর্তে আছড়ে পরবো
মিশে যাবো শূন্যতায়
তবু তোমরা ভালো থেকো
ভালো থেকো কোটি কোটি বছর।

লেখক পরিচিতি

চঞ্চল মন্ডল
চঞ্চল মন্ডল
চঞ্চল মন্ডলের জন্ম মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার লাউতারা গ্রামে। পিতা নারায়ন চন্দ্র মন্ডল ও মাতা অভলা মন্ডল। সরকারি দেবেন্দ্র কলেজ থেকে হিসাব বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর । ছোট বেলা থেকেই লেখালেখির প্রতি আগ্রহ রয়েছে বিশেষ করে ছড়া,কবিতা,গল্প,নাটক ও গান লেখায়। বিভিন্ন ম্যাগাজিনে কবিতা এবং জাতীয় দৈনিক পত্রিকায় সম্পাদকীয় কলামে লেখা প্রকাশিত হয়েছে।

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা