সোমবার, মার্চ ১৬, ২০২৬

মিঠুন দাসের কবিতা

একদিন থমকে যাবে

একদিন থমকে যাবে তোমার আমার মিথ্যে ভালোবাসার অভিনয়,
হারিয়ে যাবে সকল প্রণয়ের মূহুর্ত আর সৌজন্যতার পরশ।
সমস্ত কথাগুলো শুধু হয়ে যাবে অকথা, নিঃপ্রাণ আর স্থবিরতা।
সমস্ত ব্যাথাগুলে আচড়ে পড়বে এই নিঃপ্রাণ আর সীমাহীন শুণ্যতাকে ঘিরে।
একদিন থমকে যাবে অপরিপক্ক ভাবনায় জন্মদেওয়া সেই মুহুর্তখানি।
ভালোবাসার রং হয়ে যাবে ফ্যাকাসে, গুমড়ে মরবে সজীবতার স্পন্দনগুলো।
নিমিষেই ছলনা আর দৈনতার বেড়াজালে।

লেখক পরিচিতি

মিঠুন চন্দ্র দাস
মিঠুন চন্দ্র দাস
মানিকগঞ্জের ঘিওর উপজেলার কালীগঙ্গা নদীর তীরে সিংজুরী গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা: জ্ঞানেন্দ্র চন্দ্র দাস, মাতা: বীণা রানী দাস। শিক্ষাগত যোগ্যতা এম.এ ৷ তিনি গল্প, ছড়া, কবিতা লিখেন ৷ বিভিন্ন সাময়িকীতে এবং বিভিন্ন যৌথ কাব্য গ্রন্থে তার লিখা প্রকাশিত হয়েছে

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা