শনিবার, মে ১৬, ২০২৬

বিনয় কর্মকারের কবিতা

অসময়ের গান

চলো চলে যাই দিন গোনার-
প্রথম প্রভাতে,
ছড়িয়ে পড়া ভোরের আভায়-
চিৎকার করে বলি;
এ-আমার প্রথম রবি।

প্রথম আলো গায়ে মেখে,
পবিত্র হই চলো,
তুমি-আমি গলাছেড়ে গাই-
চিরনবীনের গান।

বিপন্ন মাঠ ভরে উঠুক-
বীজ-ফসলের মিছিলে।
কৃষাণ নিড়ানীতে উড়ে যাক-
নগ্ন আগাছার প্রোথিত মূল।

তুমি-আমি স্বপ্নবুনি,
লাটাই ছেঁড়া ঘুড়ির মতো;
কিংবা তুমি গেয়ে ওঠো-
শিকল ভাঙ্গার গান।

এভাবে চলতে-চলতেই
পাড়ি দেবো সময়ের ঢেউ,
তোমার হাতের রেখায় এঁকে দেবো-
আগামীর দিনপঞ্জিকা—
আর সময়ের নিয়মে দিন-মাস-বছর যাক বয়ে;
তোমার-আমার অন্তহীন ভালবাসার-
কথা বলতে-বলতে—-

লেখক পরিচিতি

বিনয় কর্মকার
বিনয় কর্মকার
মানিকগঞ্জ জেলার পদ্মানদীর পাড়ঘেঁষা হরিরামপুর উপজেলার এক শান্ত ছায়ানিবিড় এক গ্রাম যাত্রাপুর, সে-গ্রামেই ১৯৭৩ সালে জন্মগ্রহণ করেন কবি বিনয় কর্মকার।  শৈশব থেকেই স্রোতের বিপরীতে লড়াই করে বেড়ে ওঠা এক সংগ্রামী জীবনের বাহক হয়ে কবি প্রতিক্ষণ মিশেছেন প্রকৃতির সাথে, মানুষের সাথে। জীবনের ছোট-বড় নানারকম সঙ্গতি-অসঙ্গতি অনুভব করেছেন প্রাণের গভীর থেকে। কবির শিক্ষা বলতে প্রকৃতি, মানুষ ও জীবন পাঠ। জীবনবোধে ঋদ্ধকবি বিনয় কর্মকার লিখে চলেছেন শৈশব থেকেই।  কবির প্রকাশিত কবিতা গ্রন্থ : সুবর্ণ বন্দর (২০১৭), পরগাছা বা রোদসকাল (২০১৮), চেনা কোনো সংকেত নেই (২০২১) এছাড়াও গীতিকাব্য, অণুগল্প, ছোটো গল্প, রম্যরচনা নিয়মিত লিখে চলেছেন...

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা