শনিবার, মে ১৬, ২০২৬

ডাঃ সুবীর কুমার মণ্ডলের কবিতা

স্বপ্ন

আমি স্বপ্ন,
অবচেতনে আমার জাগরণ, জাগরণে আমি সুপ্ত ।।
মন আমার নিবাস, আধার আমার কল্পতরু
স্রষ্টার অভিন্ন এক অনবদ্য শৌর্যময় রূপ,
আমি স্বপ্ন ।
আনন্দঅর্কের ক্ষুরধার লহরীরূপ আমি
আবার আমিই দুখসিন্ধুর অশ্রুগলা বারিধারা ।।
সধবার ললাট রাঙ্গা রক্তসিদুর, শুভ্র বৈধব্যরূপী,
আমি স্বপ্ন ।
মোহতে আমি, ত্যাগে আমি, সাধনাতেও আমি
প্রেমপুষ্পের মঞ্জরী আমি, বৈরাগ্য গীত আমি ।।
নির্ঘুম রজনীর তন্দ্রাহীন নয়নরূপে,
আমি স্বপ্ন ।
দিবাস্বপ্ন আমি, বাঞ্ছাপূরণ ঊষাস্বপ্ন আমি
ধনকুবের স্বপ্নকাঞ্চন আমি, সর্বহারা সুখস্বপ্ন আমি
আশার নীলাদ্রি আমি, ক্ষীয়মান নীহারিকা আমি ।।
সময়ের স্বপ্ন আমি, প্রানের স্বপ্ন আমি,
পরলোকের স্বপ্ন আমি, মহাকালের কাল আমি ।।
স্বপ্ন আমার নাম, স্রষ্টার সৃষ্টি সুধায় বর্ণীল
আমি স্বপ্ন ।
আমার সৃষ্টি সর্বময়, আমার সৃষ্টি নিরন্তর ।।

লেখক পরিচিতি

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা