পূজার আয়োজনে
ঈদের পরে পূজা এলো
জাগলো সাড়া দেশে
চারিদিকে দেখ সবাই
সাজছে নানা বেশে।
আপন পর সব শেষে
সবাই এক সাথে
দ্বিধা দ্বন্ধ উপেক্ষা করে
হাত রাখ হাতে।
পূণ্যতা এসে ধন্য হোক
মনের যত আশা
পূজার এই আয়োজনে
রইল ভালোবাসা।
প্রীতি ও মায়ার বন্ধনে
রঙিন হোক মন
সবার সাথে মিলেমিশে
থাকবো সারাক্ষণ ।


