সোমবার, মার্চ ১৬, ২০২৬

মিঠুন দাসের কবিতা

আনন্দধারা

ভূবনো মাতিছে আনন্দে গানে
কিবা দিবা ভ্রুমে
উথলিত হয়েছে হৃদয়ানন্ত কিনারে
রবি শশীর কত পালাক্রমে
জগন্মতার আগমনীতে
নিত্য বেজেছে এ ধরার বুকে
অক্ষয় জোতিতে পূর্ণ করো মোরে।
শূন্য মনে এখনো কেনো
বসে আছো ক্ষীণকায়
চারিদিকে লহ আনন্দ প্রসারিয়া
ফেলে দাও অতীত দুঃখ জ্বালা
মা’কে অঞ্জলি সপিয়া।

লেখক পরিচিতি

মিঠুন চন্দ্র দাস
মিঠুন চন্দ্র দাস
মানিকগঞ্জের ঘিওর উপজেলার কালীগঙ্গা নদীর তীরে সিংজুরী গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা: জ্ঞানেন্দ্র চন্দ্র দাস, মাতা: বীণা রানী দাস। শিক্ষাগত যোগ্যতা এম.এ ৷ তিনি গল্প, ছড়া, কবিতা লিখেন ৷ বিভিন্ন সাময়িকীতে এবং বিভিন্ন যৌথ কাব্য গ্রন্থে তার লিখা প্রকাশিত হয়েছে

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা