দেবীপক্ষ
আমার মনে ঘন্টা বাজে
দেবী পক্ষের নতুন সাজে
বাজলো ঢাক বাজলো কাশি
সবাই মিলে ধুনুচি নাচি ৷
প্রথম পুজো সপ্তমীতে
মাকে বরণ করব কিসে
প্রদীপ জ্বেলে সাজিয়ে আনি
তেল আনব খাটি ঘানি ৷
অষ্টমীতে অঞ্জলি দেয়
পাড়ার সকল জনে
সন্ধ্যে বেলায় সন্ধ্যি পুজো
দেখবো সবাই মিলে ৷
আমার পাড়ার দুর্গা পুজো
হয় যে সবার সেরা
অষ্টমীতে সবাই মিলে
নাচবো উড়া ধুড়া ৷
নবমীতে পুজো হবে
অল্প সল্প সাজে
দশমীতে বিসর্জনে
সবাই মিলে কাঁদে ৷
অকাল বোধন পুজোয় মা
আসো বাবার দেশে
আমি তোমায় খুজে খুজে
পাইযে অবশেষে ৷


