শনিবার, মে ১৬, ২০২৬

বই নিয়ে কিছু মজার তথ্য

🔴 বই নিয়ে কিছু মজার তথ্য —

▪️১.হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরীতে ৪ খানা বই আছে যা মানুষের চামড়া দিয়ে বাঁধাই করা।

▪️২.মাথা পিছু বই পাঠের দিকে শীর্ষে হলো আইসল্যান্ড।

▪️৩.বইপড়া মানুষের অ্যালজাইমার রোগে আক্রান্ত হবার সম্ভাবনা অপেক্ষাকৃত কম।

▪️৪.ব্রাজিলের কারাগারে প্রতি একটি বই পাঠের জন্য ৪ দিনের সাজা মাফ হয়।

▪️৫.ভার্জিনিয়া উলফ তাঁর সব বই দাঁড়িয়ে লিখেছিলেন।

▪️৬.সবচেয়ে চুরি হয় যে বইটি, সেটা হলো বাইবেল।

▪️৭.রুজভেল্ট প্রতিদিন গড়ে ১ টি বই পড়তেন।

▪️৮.শুধুমাত্র দাবা খেলার উপরই ২০০০০+ বই আছে।

▪️৯.ভিক্টর হুগোর লা মিজারেবল বইয়ে একটি বাক্য আছে যেখানে ৮২৩টি শব্দ।

▪️১০.হারি (Hurry), এডিকশন (Addiction) এসব শব্দ শেক্সপিয়ারের আবিস্কার।

▪️১১.নিউইয়র্ক পাবলিক লাইব্রেরীর সব বই একসাথে লাইন করে রাখলে ৮ মাইল লম্বা হবে।

▪️১২.লেভ তলস্টয়ের বিশাল উপন্যাস ওয়ার এন্ড পিসের পান্ডুলিপি তাঁর স্ত্রী হাতে লিখে ৭ বার কপি করেছিলেন।

▪️১৩.নোয়াহ ওয়েবস্টার তাঁর প্রথম ডিকশনারী লিখতে সময় নিয়েছিলেন মাত্র ৩৬ বছর।

▪️১৪.আর ‘বঙ্গীয় শব্দকোষ’ নামক অভিধানটি তৈরি করতে হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের কতদিন লেগেছিল? প্রায় গোটা জীবন। সেইসঙ্গে ছিল প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই।

( সংগৃহিত)

লেখক পরিচিতি

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা