হাওয়া হলো একটি বাংলাদেশী রহস্য–নাট্যধর্মী চলচ্চিত্র, যেটি পরিচালনা করেছেন মেজবাউর রহমান সুমন। চলচ্চিত্রটি সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের অধীনে প্রযোজিত এবং ফেসকার্ড প্রোডাকশনের অধীনে নির্মিত হয়েছে। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরি, নাজিফা তুষি, শরিফুল রাজ, সুমন আনোয়ার, সোহেল মন্ডল , নাসির উদ্দিন খান, রিজভী রিজু প্রমুখ। চলচ্চিত্রটির ট্রেইলার ৭ জুন, ২০২২-এ প্রকাশিত হয়।
চলচ্চিত্রটি ২০২২ সালের ২৯ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পায়।
গভীর সমুদ্রে গন্তব্যহীন একটি ফিশিং ট্রলারে আটকে পড়া আটজন মাঝি মাল্লা এবং এক রহস্যময় বেদেনীকে ঘিরে চলচ্চিত্রটির কাহিনী আবর্তিত হয়েছে। চলচ্চিত্রটির গল্প মূলত একালের রূপকথা নির্ভর।
- চঞ্চল চৌধুরী – চান মাঝি
- নাজিফা তুষি – গুলতি
- শরিফুল রাজ – ইব্রাহীম
- সুমন আনোয়ার – এজা
- সোহেল মণ্ডল – উরকেস
- নাসির উদ্দিন খান – নাগু
- রিজভী রিজু – পারকেস
- মাহমুদ আলম – মরা
- বাবলু বোস – ফনি
- নির্মাণ
চলচ্চিত্রটির চিত্রগ্রহণ শুরু হয় ২০১৯ সালের ১৩ অক্টোবর। বঙ্গোপসাগরের কোল ঘেষা সেন্ট মার্টিন দ্বীপে হয়েছে এটির নির্মাণ কাজ।


