শনিবার, মে ১৬, ২০২৬

পংকজ পালের কবিতা

১৫ আগস্ট এলেই

১৫ আগস্ট এলেই শোকাতুর হয় প্রকৃতি
পাখি গায় বিষাদের গান,
এই শোকাবহ আগস্টেই ঘাতকেরা
নিয়েছিলো বঙ্গবন্ধুর প্রাণ ৷

১৫ আগস্ট এলেই দুঃখ কষ্ট ভর করে
পিতাকে হারানোর শোকে,
মনটা থাকে না স্থির, হয়ে যায় অস্থির
অশ্রু ঝরে কেবল দু’চোখে ৷

কতটা অমানুষ তোমাদের হাত থেকে
রাসেলও পেল না নিস্তার,
ফুলের মত নিষ্পাপ অবুঝ শিশু
বলো কি দোষ ছিল তার ?

১৫ আগস্ট এলেই মানুষরূপী অমানুষ
বেইমানের কথা মনে হয়,
সিরাজ-উ-দৌলা থেকে শেখ মুজিব
বিশ্বাসঘাতকের কাছে পরাজয় ৷

১৫ আগস্টের শোকেই বাঙালি জাতি
হয়েছে একেবারে নিঃস্ব,
স্বার্থসিদ্ধি ও বিশ্বাস ভঙ্গের এই হত্যাযজ্ঞে—
অবাক সবাই, অবাক বিশ্ব ৷

লেখক পরিচিতি

পংকজ পাল
পংকজ পাল
তরুণ গল্পকার ও কবির জন্ম ১৫ অক্টোবর মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলায় ৷ বি.এস.সি (অনার্স), এম.এস.সি ; এল.এল.বি; শিক্ষকতার পেশায় নিয়োজিত রয়েছেন ৷ তার প্রকাশিত একক গ্রন্থ দুইটি ৷ কাব্যগ্রন্থ-'নিঃসঙ্গতার মেঘমালা' ও গল্পগ্রন্থ-'আকাশের নীল রং' এবং যৌথগ্রন্থ-চল্লিশের বেশি ৷ জেলার উদীচী, প্রগতি লেখক সংঘ, খেলাঘর, প্রথম আলো বন্ধুসভা, উত্তরণসহ বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন ৷ বর্তমানে সম্পাদনা করছেন-'পলিমাটি','অন্তরঙ্গ 'ও 'চিন্ময়ী'৷ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে জেলা পর্যায়ে আয়োজিত ৩১তম বিজ্ঞান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সপ্তাহ ২০০৯-১০ খ্রিস্টাব্দে সিনিয়র গ্রুপে প্রথম স্থান, কবিতা সংসদ সাহিত্য পদক-২০১৪, বাংলাদেশের লেখক-'লেখক ডিরেক্টরি'র অন্তর্ভূক্ত-২০১৪, কাব্য চন্দ্রিকা একাডেমি পদক-২০১৭, লিখিয়ে কাব্য সাহিত্য সম্মাননা-২০১৮, পল্লী কবি জসীমউদ্দীন স্মারক-২০১৮, কাজী নজরুল ইসলাম স্মৃতি স্মারক ও সম্মাননা-২০২২ পেয়েছেন ৷ মেইল : pankajprenoy@gmail.com/ paulpankaj864@gmail.com

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা