বত্রিশ নম্বর বাড়ি
মধ্যরাত…!
পিনপতনের রেড সিগন্যালে জ্বলছে,
ধানমন্ডিরের বত্রিশ নম্বর বাড়ি
চিৎকার, ডিস্টরশন, কাঁচভাঙা শব্দ…।
মূত্যু শাণিত দন্তে ঝাপ্টে ধরা হত্যাপ্রবনতায়
বুকের ওপর পা তুলে, টানটান ট্রিগারের ভয়ংঙ্কর দৃশ্য…
সিঁড়ির মেঝেতে গড়িয়ে যাওয়া চাপচাপ তাজা রক্ত…
ভেজা জহর কোট পাঞ্জাবী, লেন্সের চশমায় উবু হয়ে থাকা
শান্ত ব্লাশিং মুখে
এক সেকেন্ডের বেশি আমি তাকিয়ে থাকতে পারিনি!


